Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Sealdah Station platform: শিয়ালদহ ষ্টেশনে প্ল্যাটফর্মে কাজ, মাতৃভূমি লোকালে সাময়িক ছাড়পত্র পুরুষদের

Sealdah Station platform (File Picture)
Sealdah Station platform (File Picture)

 

কলকাতা, ৭ জুন: পুরুষদেরও মাতৃভূমি লোকালে ওঠার সাময়িক ছাড়পত্র রেলের। শিয়ালদহ ষ্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলার জন্য বাতিল হয়েছে বহু লোকাল ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেল সূত্রে জানা গেছে, যাত্রীদের ভোগান্তি রুখতে আগামী ৩ দিনের জন্য মাতৃভূমি লোকালে উঠতে পারবেন পুরুষেরাও।

রেল সূত্রে খবর, রবিবার পর্যন্ত শিয়ালদহ ষ্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সংস্কারের কাজ চলবে৷ তার জেরেই একাধিক ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে ৷ এছাড়াও বেশ কিছু ইএমইউ লোকাল ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ ট্রেন বাতিলের জেরে নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে। সাধারণ মানুষের হয়রানি আটকাতে তাই আগামী ৩ দিনের জন্য মাতৃভূমি লোকালে পুরুষরাও উঠতে পারবেন বলে জানা গেছে।


You might also like!