Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Bidhannagar Station: বিধাননগর স্টেশনে নামের পাশে কেন রোড কথাটি? জানেন কি?

Bidhannagar Station (File Picture)
Bidhannagar Station (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা ও শহরতলির পূর্ব রেলের যাত্রীরা প্রায়শই যাতায়াত করেন বিধাননগর স্টেশনের ওপর দিয়ে। তবে তাঁদের মনে প্রশ্ন জাগতেই পারে বিধাননগর স্টেশনের নামের পাশে 'রোড' শব্দটি কেন লেখা থাকে? এমনকি দেশের বহু স্টেশন রয়েছে, যেখানে নামের শেষে 'রোড' শব্দটি জোড়া হয়েছে।

আসলে স্টেশনের নামের শেষে 'রোড' লেখা দেখলে যাত্রীকে বুঝে নিতে হবে, স্টেশনটি শহরের মধ্যে অবস্থিত নয়। বরং সেটি মূল শহর থেকে কিছু দূরে অবস্থিত। যদিও এই দূরত্ব 2 কিলোমিটার থেকে 100 কিলোমিটার হতে পারে।

বিধাননগর রোড, অশোকনগর রোড, টাকি রোডের মতো স্টেশনের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, ওই শহরগুলোতে যেতে হলে স্টেশনে নামার পরেও অন্য কোনও উপায়ে মূল শহরে পৌঁছতে হবে। Quora-তে এক নেটিজেনের প্রশ্নের জবাবে ভারতীয় রেলের এক আধিকারিক অনিমেষ কুমার সিনহা বলেন, , 'রেলওয়ে স্টেশনের সঙ্গে 'রোড' লেখার অর্থ হিসেবে বুঝে নিতে হবে, ওই স্টেশন থেকে একটি রোড ওই নির্দিষ্ট শহরে পৌঁছে গিয়েছে এবং শহরে যাওয়ার হলে রেলযাত্রীদের ওই স্টেশনে নামতে হয়।'

You might also like!