Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 years ago

Recruitment scam:গলাকাটা দামে সরকারি চাকরি বিক্রি হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় কেন বললেন বিচারপতি সিনহা?

Justice Amrita Sinha
Justice Amrita Sinha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতির রিপোর্ট অনেকটা মৌচাকের মতো বহুমুখী। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর রিপোর্ট দেখে মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেখানে বলা হয়েছে, সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি সংগ্রহ করেছে। আরও তদন্ত চলছে। সিবিআইয়ের বিস্তারিত রিপোর্ট যেন মৌচাকের মতো বহুমুখী। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। নির্দেশনামায় আরও বলা হয়েছে, ‘গলাকাটা’ দামে বিক্রি হয়েছে সরকারি চাকরি। এই মামলায় যে টাকার পরিমাণ প্রকাশ্যে এসেছে, তা চমকে ওঠার মতো।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত নিয়ে বুধবার আবারও অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি সিংহ। কেন্দ্রীয় তদন্তকারীদের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘কবে তদন্ত শেষ হবে?’’ এত দিন পরেও কেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা বিশ্লেষণের রিপোর্ট ইডি-সিবিআই হাতে পায়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। বৃহস্পতিবার প্রকাশিত নির্দেশনামায় বলা হয়েছে, চমকে ওঠার মতো টাকার পরিমাণ প্রকাশ্যে এসেছে। টাকা বিভিন্ন পর্যায়ে নানা হাত ঘুরেছে। এক হাত থেকে অন্য হাতে গিয়েছে। এক দফতর থেকে অন্য দফতরেও। এমনকি, পড়শি রাজ্যেও এই দুর্নীতি পৌঁছে গিয়েছে। অপরাধের এই গভীরতা দেখে আদালত স্তম্ভিত।

গলাকাটা দামে সরকারি চাকরি বিক্রি হয়েছে। আদালত আশা করছে, চার্জশিট পেশ করে দ্রুত বিচার শুরু হবে। নয়তো, সময় যত গড়াবে অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ তত হালকা হয়ে যাবে। নির্দেশনামা অনুযায়ী, ইডির রিপোর্ট দেখে মনে হচ্ছে, পিএমএলএ (টাকা তছরুপ)-এর মামলায় ইডিকে আরও সক্রিয় পদক্ষেপ করতে হবে। এক অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সিএফএসএল থেকে দ্রুত আনার জন্য ইডিকে পদক্ষেপ করতে হবে। আদালতের নির্দেশ, অপরাধ কী ভাবে এগিয়েছে, বিশেষত ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থা, তার ডিরেক্টর এবং কর্মীরা কী ভাবে এত টাকা সঞ্চয় করেছেন, যা ইডির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তা খতিয়ে দেখতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। যত দ্রুত সম্ভব দুই তদন্তকারী সংস্থাকে তদন্ত শেষ করতে হবে। আগামী ২৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।


You might also like!