2 years ago
Kolkata Traffic: মঙ্গলে কি বলছে কলকাতা ট্রাফিক?
Kolkata Traffic (File Picture)
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে শহর কলকাতার যানচলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোনও বড় ধরনের দুর্ঘটনার খবর নেই। কলকাতা বিমানবন্দর মুখী ইএম বাইপাস ও ভিআইপি রোডে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। সল্টলেকের যান চলাচলও এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, শহর কলকাতায় মঙ্গলবার কোনও বড় ধরনের মিছিল-মিটিং বা রাজনৈতিক সমাবেশ নেই। এদিন বিকেল পাঁচটা নাগাদ একটি মিছিল রয়েছে। ধর্মতলার লেনিন মূর্তি থেকে সেই মিছিল বেড়িয়ে কলেজ স্কোয়ার অবধি আসবে। মিছিলে ৩০০ থেকে ৪০০ লোকের বেশি জমায়েত হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। সেই সময় ধর্মতলা এলাকায় ট্রাফিকরে গতি খানিক শ্লথ হতে পারে। তবে পুলিশের তরফে পর্যাপ্ত বন্দোবস্ত করা হয়েছে। অন্যদিকে মঙ্গলবার ইডেন গার্ডেন্সে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ। এই দুই দেশের ম্যাচ ঘিরে অনেক সমর্থক কলকাতা এসেছেন। ম্যাচের সময় যান নিয়ন্ত্রণের জন্য কলকাতা পুলিশের তরফে পর্যাপ্ত বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার। বন্দোবস্ত থাকার কারণে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের কারণে ট্রাফিক খুব বেশি প্রভাবিত হবে না বলেই জানানো হয়েছে।