Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

kolkata

1 year ago

West Bengal Weather Update : স্বস্তির বৃষ্টি, রবিবার আজ থেকেই ভিজবে বাংলা

West Bengal Weather Update
West Bengal Weather Update

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা আছে। তবে এদিন কিছুটা অস্বস্তিকর গরমও থাকবে বলে জানা গেছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুধু কলকাতা নয়, এই সপ্তাহ থেকে স্বস্তির বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। এতদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় যে মারাত্মক তাপপ্রবাহ চলছিল, সেটা থেকে রেহাই এনে দেবে বৃষ্টি।

উল্লেখ্য, সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতায় রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেইসময় গরমও কিছুটা কমবে। বৃষ্টির ফলে স্বস্তি মিলবে।

You might also like!