kolkata

3 years ago

weather forecast:সামান্য কমে কলকাতার তাপমাত্রা পৌঁছল ২৩.২ ডিগ্রিতে, আবহাওয়া রয়েছে মনোরমই

weather forecast of kolkata and bengal 25/04/2023
weather forecast of kolkata and bengal 25/04/2023

 

কলকাতা, ২৫ এপ্রিল : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত মনোরমই রয়েছে আবহাওয়া, তাপমাত্রার পারদও নিম্নমুখী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় রোদের তাপ সেভাবে অনুভূত হবে না। বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বৃষ্টি। এই সময়ে তিলোত্তমার আকাশ থাকবে মেঘলা, বিক্ষিপ্তভাবে বৃষ্টিতেও ভিজবে। আবহবিদরা জানিয়েছেন, আগামী ৩ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তার পর থেকে আবার তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে।

আগের দিনের তুলনায় মঙ্গলবার সামান্য কমল কলকাতার তাপমাত্রা, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা কমে ২৩.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এদিনই সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।


You might also like!