kolkata

2 years ago

Weather forecast : উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস, মনোরম আবহাওয়া তিলোত্তমায়

Weather Forecast (Symbolic Picture)
Weather Forecast (Symbolic Picture)

 

কলকাতা, ৮ আগস্ট : উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ৭টি জেলায় হতে পারে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় রয়েছে বর্ষণের সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের ৭টি জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে নদিয়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সমুদ্রও উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির সৌজন্যে কলকাতা ও অন্যান্য জেলার তাপমাত্রা কমেছে। তিলোত্তমার আবহাওয়া মনরোমই। মঙ্গলবারও বৃষ্টি থামেনি, সমানতালে হয়েই চলেছে। এদিন সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ ছিল মেঘে ঢাকা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

এদিকে, অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। এছাড়াও সিকিমে হতে পারে বৃষ্টি।


You might also like!