kolkata

3 years ago

Weather Forecast : গরম ও আর্দ্রতায় অস্বস্তি বাড়ছে তিলোত্তমায়, গ্রীষ্মের শুরুতেই দাপট দেখাচ্ছে তাপমাত্রার পারদ

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি : কলকাতার তাপমাত্রা ঊর্ধ্বমুখীই, গরম ও আর্দ্রতায় বাড়ছে অস্বস্তিও৷ দিনের বেলায় গুমোট গরমে জেরবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষজন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে মার্চ মাসেই রেকর্ড তাপমাত্রা ছুঁতে পারে৷ আগামী কিছুদিন সকালের দিকে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। মঙ্গলবার সকালেও এমনই আবহাওয়া ছিল কলকাতা ও শহরতলিতে।

তাপমাত্রার ওঠানামা লেগেই রয়েছে, তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.০ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সকালের দিকে মেঘলা আকাশ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ রোদের তাপ বাড়বে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

You might also like!