
কলকাতা, ২৩ জুন : দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ক্রমেই অগ্রসর হচ্ছে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বর্ষার বৃষ্টি শুরু হওয়ার অপেক্ষায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে কলকাতাতেও, তবে কলকাতায় বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তিভাব বজায় থাকবে।
আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ২৩ জুনের পর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। ২৫ অথবা ২৬ জুন নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চললেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
