
কলকাতা, ৫ মে : কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, এবার তাপমাত্রার পারদ ধীরে ধীরে চড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দিনের তাপমাত্রা বাড়তে পারে। একধাক্কায় না বাড়লেও, ধীরে ধীরে চড়বে তাপমাত্রা। শুক্রবার অবশ্য স্বাভাবিকের নীচেই ছিল কলকাতার তাপমাত্রা, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৬ মে থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই দিনের তাপমাত্রা বাড়বে। একধাক্কায় নয়, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আবহবিদরা আরও জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের তাপমাত্রা হেরফের হবে না, তারপর থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। ৬ মে (শনিবার) থেকে ১০ মে পরের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
