kolkata

2 years ago

Weather Forecast : ৬ অক্টোবর থেকে কমবে বৃষ্টি, উত্তরবঙ্গের সবকটি জেলাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

Weather of Kolkata (Symbolic Picture)
Weather of Kolkata (Symbolic Picture)

 

কলকাতা, ৫ অক্টোবর : নিম্নচাপের প্রভাবে বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না। গত কয়েক দিন ধরে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে একনাগাড়ে বৃষ্টি চলছে। কখনও ঝিরঝিরে কখনও মুষলধারে বৃষ্টিতে ভিজছে একাধিক জেলা। দক্ষিণবঙ্গে এই বৃষ্টি থামবে শুক্রবার বিকেল থেকে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তার আগেও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি চলবে দক্ষিণের বাকি জেলাতেও। দুই ২৪ পরগনা, নদিয়া ছাড়াও বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত সবকটি জেলাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বানভাসি বহু এলাকা। তারই মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ারে মাত্রাতিরিক্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কালিম্পং, দাজিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত উত্তরবঙ্গের তিনটি জেলায় লাল সতর্কতা রয়েছে। দুর্যোগ চলবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ ৩০ সেন্টিমিটারের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার বিকেল থেকে বৃষ্টি কমে আসবে।


You might also like!