Breaking News

 

kolkata

3 years ago

Makar Sankranti: অতীতের সব রেকর্ড ভেঙে উষ্ণতম মকর সংক্রান্তি

Makar Sankranti
Makar Sankranti

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে উষ্ণতম মকর সংক্রান্তি উপভোগ করতে চলেছে বঙ্গবাসী। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বেড়েছে প্রায় ৫ ডিগ্রি। পৌষমাসের শেষেই কার্যত উধাও শীত। অন্যান্য জেলার তাপমাত্রার পারদ ১৯-২০ ডিগ্রির আশেপাশে। বজায় রয়েছে কুয়াশার দাপট। আগামী ৪৮ ঘণ্টা একই আবহাওয়া বজায় থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস।

এর আগে উষ্ণতম ' বড়দিন ', ' বর্ষবরণ ' , এর সাক্ষী থেকেছে কলকাতার মানুষ। বিগত কয়েক বছরের তুলনায় এই বছর উষ্ণতম পুণ্যস্নানের সাক্ষী হবেন হাজার হাজার পুণ্যার্থী। 

You might also like!