
কলকাতা : অবশেষে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হল। ১ নভেম্বর থেকে টানা সাত মাস আংশিক বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সেক্ষেত্রে ট্রাফিক অন্যত্র ঘুরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। বিটি রোড দিয়ে তখন গাড়ি চলাচল করবে বলে জানানো হয়েছে।
ভারী যানবাহনগুলিকে দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে না দিয়ে সেগুলিকে সেন্ট্রাল অ্যাভিনিউ, ভিআইপি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তাতে হাওড়া হয়ে কলকাতায় আসা বা বেরিয়ে যাওয়ার জন্য ভারী যানবাহনগুলিকে দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। দুর্গাপুজো শেষ হয়ে গেলেও তার পর আছে কালীপুজো।
আর কেবিল, বিয়ারিং যাবতীয় সরাবে হুগলি রিভার ব্রিজ কমিশনার (এইচআরবিসি)। আর এই বিপুল সময়ে হ্যাপা পোহাতে হবে জনগণকে। দ্বিতীয় হুগলি সেতুতে মেরামত করার কাজ চলাকালীন যানবাহন থেকে শুরু করে হাঁটাচলা নিয়ন্ত্রিত থাকবে। সুতরাং কলকাতা থেকে হাওড়ার মধ্যেই এই সংযোগকারী সেতু দিয়ে যাতায়াত কঠিন হবে। কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুতে সহজেই উঠে পড়া যাবে না। তাতে সাধারণ মানুষ বেশ সমস্যায় পড়বেন।
দ্বিতীয় হুগলি সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে হুগলি রিভার ব্রিজ কমিশন। এই সেতুর সংস্কার করার কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই কাজ শুরু হবে। কাজ শেষ হতে ৭ মাস সময় লাগবে।
