Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Vishwakarma puja 2023 : বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোয় বাধ সাধছেন বরুণদেব!আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

Viswakarma Puja Weather Update (Symbolic Picture)
Viswakarma Puja Weather Update (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাতে গোনা আর কয়েক দিন পরই পালিত হবে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ানোর একটি প্রথা রয়েছে তবে বিগত কয়েক দিনের আবহাওয়ার যা অবস্থা তাতে সেই প্রথা পালন করা আদোপে সম্ভব কী না তা নিয়ে প্রশ্ন রয়েছে। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজছে বাংলা। আগামিকাল থেকে বদলাবে পরিস্থিতি। বাড়বে অস্বস্তি। তবে বিশ্বকর্মা পুজোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।    

হাওয়া অফিস সূত্রে খবর, সুস্পষ্ট নিম্নচাপ সমুদ্র ছেড়ে উপকূলের স্থলভাগে প্রবেশ করেছে। নিম্নচাপের বর্তমান অবস্থান উত্তর ওড়িশা ও সংলগ্ন উপকূল। ওড়িশা দিয়ে এটি ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ অভিমুখে যাবে। যার জেরে আগামী দুদিন ছত্রিশগড়, মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলায় প্রভাব ক্রমশ কমবে। তবে আজ অর্থাৎ শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তাপমাত্রা অনেকটাই কমবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেই খবর। নিম্নচাপের কারণে শুক্রবার মৎস্যজীবীদের উত্তর পশ্চিম বঙ্গোসাগরের বাংলা-ওড়িশা উপকূলে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। 

You might also like!