kolkata

3 years ago

Road Accident : টাকি বয়েজ স্কুলের সামনে দুর্ঘটনা, শিয়ালদহে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত দুই

accident in sealdah
accident in sealdah

 

কলকাতা, ১১ ডিসেম্বর : শিয়ালদহে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হয়েছেন দু’জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার শিয়ালদহে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ধাক্কা মারে বাইক ও একাধিক গাড়িকে। গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক বাইক আরোহী-সহ দু’জন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে টাকি বয়েজ় স্কুলের সামনের রাজপথে।

সেই সময় স্কুলে চলছিল টেট পরীক্ষা। তবে দুর্ঘটনার জেরে পরীক্ষার্থীদের কোনও সমস্যায় পড়তে হয়নি। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। আটক করা হয় নিয়ন্ত্রণ হারানো গাড়িটি। চালক কি যান্ত্রিক ত্রুটির কারণেই নিয়ন্ত্রণ হারান, না কি তিনি মত্ত অবস্থায় ছিলেন, খতিয়ে দেখছে পুলিশ।


You might also like!