kolkata

2 years ago

Two injured in accident in kolkata: দু'টি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা কলকাতায়, আহত উভয় বাহনের চালক

Two car collision in Kolkata, drivers of both vehicles injured
Two car collision in Kolkata, drivers of both vehicles injured

 

কলকাতা, ১৪ জুন: কলকাতায় ফের দুর্ঘটনা! বুধবার ভোরের আলো ফুটতেই মহানগরীতে পথ দুর্ঘটনা। এজেসি বোস ফ্লাইওভার থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে ঢোকার সময়ে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুই গাড়ির চালকই আহত হয়েছেন। চিকিৎসার জন্য দু'জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত দু'টি গাড়ির একটিতে সেনার বোর্ড লাগানো ছিল। দুর্ঘটনাগ্রস্ত আরেকটি গাড়ি হল অ্যাপ ক্যাব। প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, অ্যাপ ক্যাবটি আচমকা ভুল দিকে ঢুকে পড়ায়, মুখোমুখি সংঘর্ষের কবলে পড়ে দু'টি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


You might also like!