Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Durga Puja 2023: পুজো নিয়ে দ্বৈরথ দুই বিজেপি শিবিরে

Durga puja clash in BJP
Durga puja clash in BJP

 

কলকাতা, ১৪ সেপ্টেম্বর: এবার বিজেপি নেতার বিরুদ্ধে পুজোর থিম চুরি অভিযোগ তুললেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। প্রথমে নাম না-করে পরে নাম করেই বিজেপি নেতা তথা কলকাতার কাউন্সিলর সজল ঘোষের বিরুদ্ধে অখিল ভারত হিন্দু মহাসভার এবছরের পুজোর ভাবনা 'হাইজ্যাক' করার অভিযোগ করলেন তিনি।

প্রসঙ্গত, অখিল ভারতীয় হিন্দু মহাসভার এই বছরের পুজোর ভাবনা ভগবান রামের 'অকাল বোধন'। সংগঠনের রাজ্য সভাপতি বলেন, "আমরা এবছর ঠিক করেছিলাম অযোধ্যার রামমন্দিরের ভাবনায় পুজো করব। কারণ আমরা চেয়েছিলাম যে মানুষ জানুক অখিল ভারত হিন্দু মহাসভাই প্রথম অযোধ্যার রামমন্দির ইস্যুকে সামনে আনে । তাছাড়া এই মামলায় তিন আবেদনকারীর মধ্যে আমরাই অন্যতম সেটাও সবার জানা দরকার। এই বিষয়টি প্রমাণ করতে যে যে তথ্য প্রয়োজন তা রয়েছে আমাদের কাছে।"

চন্দ্রচূড় যে দাবিই করুন, অকাল বোধন পুজো কলকাতায় অবশ্য আগে একাধিক হয়েছে।

অন্যদিকে, এ নিয়ে বিতর্ক উড়িয়ে দিয়েছেন সজল। তিনি বলেন, "দুর্গাপুজোয় কলকাতায় আরও ১০টা রামমন্দির হচ্ছে। আমি ওঁকে চিনি না। উনি কোথায় পুজো করেন তাও জানি না। কলকাতার মোড়ে মোড়ে অনেক পুজো হয়। তার সঙ্গে সন্তোষ মিত্র স্কোয়ারের তুলনা হয় না। আসলে নিজেরা প্রচার পাওয়ার জন্য আমাদের নাম আনছে ৷ এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।"


You might also like!