kolkata

2 years ago

Firhad Hakim:রাজভবনে তৃণমূল কাউন্সিলরকে ২ হাজার করে কর্মী-সহ জমায়েতের নির্দেশ

Firhad Hakim
Firhad Hakim

 

কলকাতা, ৪ অক্টোবর  : দিল্লিতে কৃষি ভবনে হামলার প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরকে ২ হাজার করে কর্মী ও সমর্থক নিয়ে রাজভবনের সামনে আসার নির্দেশ দেওয়া হল।

সূত্রের খবর, দিল্লি থেকেই রাজভবন অভিযানের রূপরেখা ঠিক করে দিয়েছেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর নির্দেশ, রাজভবনের উত্তর গেটে ওই দিন দুপুর ২ টায় পৌঁছতে হবে। সব মিলিয়ে দিল্লির পর এবার কেন্দ্র বিরোধী বিক্ষোভে ঝড় উঠতে চলেছে রাজ্যের বিভিন্ন শহরে।

মঙ্গলবার রাতে অভিষেক-সহ তৃণমূল নেতাকর্মীদের ‘হেনস্থার’ খবর দিল্লি থেকে খবর ছড়িয়ে পড়ার পর রাতেই কয়েকটি জেলায় প্রতিবাদে নেমেছিলেন তৃণমূল কর্মী, সমর্থকরা। কাঁথি শহরের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে তৃণমূলের।

যুব তৃণমূলের তরফে মঙ্গলবার রাতেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “কৃষি ভবনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ-এর সময় থাকা সত্ত্বেও সাড়ে তিন ঘন্টার উপর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদদের বসিয়ে রাখা হয়। যে মন্ত্রী আজ বিকেল ৪ টের সময় বিজেপির প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও আমাদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ না করেই বেরিয়ে যান এবং তারপরে অমিত শাহের পুলিশ যে বর্বরোচিত আচরণে আমাদের মাননীয় মন্ত্রী, সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে, মহিলা ও বয়স্ক সাংসদেরও রেয়াত করেননি, তার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের ও ছাত্র পরিষদের পক্ষ থেকে যৌথ প্রতিবাদ কর্মসূচি। আগামিকাল প্রতিটি ব্লকে বিজেপির এই ন্যক্কারজনক, বর্বরোচিত আচরণের প্রতিবাদে মিছিল-সহ নরেন্দ্র মোদী, অমিত শাহ ও গিরিরাজ সিংয়ের কুশপুত্তলিকা দাহ করা হবে। পরশু রাজভবন অভিযান।”


You might also like!