kolkata

3 years ago

Vande bharat express : ৪-দিন পর যাত্রা শুরু, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের ট্রায়াল রান সম্পন্ন

Vande Bharat Express train
Vande Bharat Express train

 

হাওড়া, ২৬ ডিসেম্বর : আগামী ৩০ ডিসেম্বর যাত্রা শুরু হতে চলেছে এ রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। তার আগে সোমবার সকালে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রায়াল রান শুরু হল ওই এক্সপ্রেসের। ৮ ঘণ্টায় ওই এক্সপ্রেস ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছনোর কথা। সোমবার সকাল ৬টা নাগাদ হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রায়াল রান শুরু হয় বন্দে ভারত এক্সপ্রেসের। আগামী ৩০ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে ওই ট্রেনটি। উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

তার আগেই সোমবার শুরু হল ট্রায়াল রান। বন্দে ভারতের গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত। সপ্তাহে ৬ দিন হাওড়া থেকে ভোর ৫টা বেজে ৫০ মিনিটে ছাড়বে ট্রেনটি। তা দুপুর ১টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছনোর কথা। আবার নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ২টো বেজে ৫০ মিনিটে ছেড়ে হাওড়ার উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। তা পৌঁছনোর কথা রাত ১০টা ৫০ মিনিটে। রেল সূত্রে জানা গিয়েছে, মালদহ টাউন স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। রবিবারই হাওড়ায় আসে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি রাখা হয়েছিল লিলুয়ার সর্টিং ইয়ার্ডে। এর পর সোমবার সকালে হাওড়া স্টেশন থেকে শুরু হয় ট্রেনটির ট্রায়াল রান।

You might also like!