Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Kolkata Traffic Police : ট্রাফিক ফাইনে চাঁদাবাজি! সমাজ মাধ্যমে সরব ঋত্বিক

Rittwik Chakraborty & Kolkata Police (File Picture)
Rittwik Chakraborty & Kolkata Police (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে সমাজ মাধ্যমে সরব হলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছ থেকে একাধিক মেসেজ পাঠানো হয়েছে তাঁকে। তবে অভিনেতার পাল্টা অভিযোগ, নির্দিষ্ট কোনো প্ল্যানিংয়ে তাঁর কাছে এই ম্যাসেজগুলি পাঠানো হয়েছে। বাস্তবের সাথে যা একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। 

একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিস্তারিত ঘটনা জনসমক্ষে তুলে ধরেন অভিনেতা। সেখানে তিনি 'চাঁদাবাজি' শব্দটি প্রয়োগ করেছেন। তিনি ফেসবুক পোস্টে স্ক্রিনশট দিয়ে লিখেছেন, 'একটা প্যাটার্ন লক্ষ্য করলাম! বাকিদের সঙ্গে পর্যবেক্ষণটা ভাগ করতে চাই। ছবিতে কোল.পোল-এর আমাকে পাঠানো এসএমএস-এর স্ক্রিনশট রয়েছে। দেখুন কেমন পছন্দসই মাসে ১০টা থেকে ১২টা কেস দেবে বলে একটা নির্বোধ -কাঁচা- চাঁদাবাজির (এক্সটরশন নাকি অন্যকিছু বলে?!) বন্দোবস্ত করেছে কোল-পোল।'

অভিনেতার সংযোজন,  'বিশেষ মাস প্রতি দুটো করে এসএমএস। প্রথমটায় দুটি ট্রাফিক ভায়োলেশনের নোটিশ। ২-৩ দিন পর ৮ বা তার অধিক ট্রাফিক ভায়োলেশান এর নোটিশ। মানে মাঝের ২ দিনেই ৮ থেকে ৯ বার ট্রাফিক ভায়োলেশান?'

অভিনেতা আরও লিখছেন, 'মাঝে ১-২ মাস করে চুপ। তারপর আবার যেমন কে তেমন! জানি না সেই সময় বোধহয় এই প্যার্টান অন্যের সঙ্গে ঘটছে। এই ভাবেই চলছে...। আমার এটাকেই করদাতাকে নির্লজ্জভাবে লুঠ করার পরিকল্পনা মনে হচ্ছে সাদা চোখে। গতকাল ২টো ট্রাফিক ভায়োলেশানের নোটিশ এসেছে। পরেরটা এলে জানাব। বেশ একটা ট্র‍্যাক থাকবে। কিংবা যদি প্যাটার্ন বদলায় তাহলেও। আপনাদের অভিজ্ঞতা এব্যাপারে কেমন?'

You might also like!