Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Abhishek Banerjee : ফের বিজেপিকে নিশানা করলেন অভিষেকের

Abhishek Banerjee (File Picture)
Abhishek Banerjee (File Picture)

 

জলপাইগুড়ি, ২ সেপ্টেম্বর  : ফের বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, বিজেপি ভোটে হেরে সাধারণ মানুষকে বঞ্চিত করে৷ আর তৃণমূল তা করে না৷ বরং মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করে৷

তিনি বলেন, ‘‘ভয়ের পরিবেশ তৈরি করে আমাদের ভোট করাতে হয় না ৷ আমাদের টাকা আটকে রেখে ভোট করাতে হয় না। মানুষকে বঞ্চিত করে রাজনীতি করিনি ৷ মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছি ৷’’৫ সেপ্টেম্বর জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা আসনে উপ-নির্বাচন৷ রবিবার প্রচার শেষ৷ তার আগে শনিবার ধূপগুড়িতে নির্বাচনী প্রচার সভা করেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে জিতেছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়৷ সম্প্রতি তিনি মারা যান৷ সেই কারণে এই উপ-নির্বাচন৷ এই ভোটে বিজেপি প্রার্থী করেছে শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়াই করছেন নির্মলচন্দ্র রায়৷

নির্মলচন্দ্র রায়ের সমর্থনে প্রচারের জনসভা থেকে বারবার বিজেপিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য কোথায় সেটাও তুলে ধরেন। উদাহরণ হিসেবে তিনি জলপাইগুড়ির কথা তুলে ধরেন৷ কারণ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই জেলায় একটিও আসন জিততে পারেনি৷

You might also like!