Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 month ago

South Bengal Rain: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি

South Bengal Heavy Rain Forecast
South Bengal Heavy Rain Forecast

 

কলকাতা, ২৬ আগস্ট : ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বুধবার সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। বেলা বাড়তেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়। তুমুল বৃষ্টি হয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড়বৃষ্টি চলবে আরও কয়েক দিন। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। সঙ্গে জেলায় জেলায় দমকা হাওয়াও বইতে পারে।

আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় দমকা হাওয়া বইতে পারে। হতে পারে বজ্রপাতও। শুক্র এবং শনিবার দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে। রবিবারও উপকূলীয় দুই জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বর্ষণ হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একেবারে উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দুর্যোগের পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার।

You might also like!