Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Kamarhati Municipality:এবার কামারহাটি পুরসভার কাছে নথি চাইল সিবিআই

Kamarhati Municipality
Kamarhati Municipality

 

কলকাতা, ২২ সেপ্টেম্বর  : রাজ্যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি পুরসভার কাছে নথি চেয়ে পাঠাল সিবিআই। পাশাপাশি, পুরসভার ৩৪ জন কর্মীকেও তলব করা হয়েছে। শুক্রবার পুরসভা সূত্রে এখবর জানা গিয়েছে।

নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ধৃত অয়ন শীলের একটি সংস্থার মাধ্যমে ওই ১৪টি পুরসভায় কর্মী নিয়োগ করা হয়েছিল বলে সিবিআইয়ের অভিযোগ। তাদের দাবি, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে, যার সঙ্গে সরকারি আধিকারিক, প্রভাবশালী নেতা-মন্ত্রী এবং বিধায়ক জড়িত রয়েছেন।

আগেও এই মামলায় পুরসভার ১৮ জন কর্মীকে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। সেই মতো তাঁরা তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন। আবার সেই পুরসভার কর্মীদের তলব করা হল।

পুরসভার পুরপ্রধান গোপাল সাহা বলেন, ‘‘সিবিআইয়ের নির্দেশ মতো পুরসভার কর্মীরা সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন। পাশাপাশি, সিবিআই যে সমস্ত নথি চেয়ে পাঠিয়েছে, সেই সব নথিও পাঠানো হয়েছে। এর পরেও যা যা নির্দেশ আসবে, আমরা মেনে চলব।’’

প্রসঙ্গত, কামারহাটি তৃণমূল নেতা মদন মিত্রের বিধানসভা কেন্দ্র। এর আগে সিবিআইয়ের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অভিযানের অভিযোগ তুলে পুরসভায় গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন তিনি।

গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, যে সব পুরসভায় নিয়োগ প্রশ্নের মুখে পড়েছে, সেই তালিকায় রয়েছে— উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম, উত্তর দমদম, বরাহনগর, পানিহাটি, কামারহাটি, হালিশহর পুরসভা। বৃহস্পতিবারেই বরাহনগর পুরসভার কর্মী এবং আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, রাজ্যের ১৪টি পুরসভায় তল্লাশি চালানোর সময়েই নথি সংগ্রহ এবং আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত পুরসভাগুলিতে নিয়োগের পদ্ধতি এবং নির্দেশিকার নথি যাচাই করা হয়েছে।


You might also like!