Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Complaint Against TMC MLAs: প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চোর স্লোগান, ৬০ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর বিজেপির

Thief slogans at Prime Minister and Home Minister, BJP files FIR against 60 Trinamool MLAs
Thief slogans at Prime Minister and Home Minister, BJP files FIR against 60 Trinamool MLAs

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চোর-চোর স্লোগান, জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিজেপির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল তৃণমূল । এবার পাল্টা বিজেপিও তৃণমূলের ৬০ বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করল । অভিযোগ, বিধানসভা চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘চোর’ বলা হয়েছে । বিজেপির তরফে এই সংক্রান্ত দু'টি অভিযোগ জমা পড়েছে হেয়ার স্ট্রিট থানায় ।

শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে, অভিযোগ পত্র দু'টি পোস্ট করেন । জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং কোচবিহার জেলার তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায় আলাদ আলাদা অভিযোগ দায়ের করেন । অভিযোগপত্র নাম রয়েছে ফিরহাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা, অরূপ বিশ্বাস-সহ ৬০জন বিধায়কের ।

শুভেন্দু পোস্টে লেখেন, 'এক দিন এই অসম্মানজনক আচরণের জন্য সকলকে শাস্তি পেতে হবে । আর কিছুদিনের অপেক্ষামাত্র ।' উল্লেখ্য, বুধবার শহরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেদিনই বিধানসভায় ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল বিধায়কেরা । মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চোর বলে স্লোগান দেন ফিরহাদরা । এবার তার বিরুদ্ধে সরব হল বিজেপি ।


You might also like!