kolkata

2 years ago

Weather Forcast:বৃষ্টির দেখা নেই তিলোত্তমায়; দক্ষিণে আর্দ্রতার অস্বস্তি, উত্তরবঙ্গে বর্ষণের সতর্কতা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২৩ আগস্ট : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে। ভারী বৃষ্টি হচ্ছে না বললেই চলে। তবে, বৃহস্পতিবার থেকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার এবং শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও, তিলোত্তমায় থাকবে আর্দ্রতার অস্বস্তি, অনুভূত হবে ঘর্মাক্ত গরমও। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত। প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় জারি করা হয়েছে কমলা সতর্কতাও। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বেশিরভাগ এলাকাতেই হতে পারে অতিভারী বৃষ্টি। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে।


You might also like!