
কলকাতা, ১২ আগস্ট : দক্ষিণ কলকাতার গল্ফগ্রীনে আক্রান্ত হলেন এক তরুণী। ছুরি নিয়ে ওই তরুণীর ওপর হামলা চালানো হয়। হাত ও গলায় আঘাত লেগেছে ওই তরুণীর। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। শনিবার সকালে গল্ফগ্রিনে রিজেন্ট কলোনি এলাকায় তরুণীর উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তরুণীর হাত, গালে আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবককে পাকড়াও করা হয়েছে। গল্ফগ্রিন থানায় নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তকে। ওই যুবক তরুণীর পরিচিত বলে মনে করা হচ্ছে। তরুণীকে আক্রমণের সময় বাঁচাতে গিয়েছিলেন অন্য এক যুবক। কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
