
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৭ এবং ১৮ তারিখে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে,এবং সেটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে রাজ্যে।
দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আজ ১৭ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে। যার ফলে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে।মাঝে মাঝেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
