
কলকাতা, ১৩ জুলাই: রাজভবনের পিস রুমে ৭৫০০ অভিযোগ। আদালতে সে সব পেশের নির্দেশ দেওয়া হয়েছে। এতে খুশি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, রাজ্যের শাসক দল পুনর্গণনায় আমাদের হারিয়ে দিয়েছে“।
তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, কেন প্রতিবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে? এবার তো না হয় বিজেপি কর্মী খুন হয়েছে, তাই বিজেপি টিম পাঠিয়েছে। মানবাধিকার, মহিলা, শিশু কমিশন আসে কেন? সবাই আসে। আর কেউ এই সরকারের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট দেয় না। ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসলে প্রোভোকেশন এবং প্রোটেকশন টিম?”
বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাত:ভ্রমণে আসেন দিলীপবাবু। তাঁকে এই প্রশ্ন করলে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, “ভাবুন একবার! ৬২ হাজার বুথে ভোট। তার মধ্যে শুধু রাজভবনেই অভিযোগ সাড়ে ৭ হাজার। এরকম হাজার হাজার অভিযোগ কমিশনের কাছে বা বিডিওর কাছেও এসেছে। সুরাহা হয়নি। অভিযোগ স্বীকার করাও হয়নি। গণনার দিন বিডিওরা ফোন নামিয়ে রেখেছেন। ধরেন নি। বলেছেন ডিস্টার্ব করবেন না। ডিএম এর কাছে অভিযোগ এলে তারা বলেছে আমরা বিডিওকে বলে দিয়েছি। যা করার ওরা করবে। এক এক ভোটে ওরা জিতেছে। রি কাউন্টিং দেয়নি। আর ৮৫ ভোটে আমরা জিতেছি, সেখানে রি কাউন্টিং করে আমাদের হারিয়ে দিয়েছে।“
উল্লেখ্য, পঞ্চায়েত ভোট মিটলেও আদালতে ভোট সংক্রান্ত মামলার এখনও নিষ্পত্তি হয়নি। বরং জয়ী সমস্ত প্রার্থীর ভাগ্য নির্ভর করবে মামলার ভবিষ্যতের উপর। অর্থাৎ গণনাপর্ব মেটার পরও গোটা ভোট প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি না। এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট করেছে আদালত। কমিশন যাঁদের জয়ী ঘোষণা করেছেন, তাঁদের জয় মামলার প্রেক্ষিতে আদালতের রায়ের পরেই চূড়ান্ত হবে। এর মাঝেই রাজ্যপালের এই নির্দেশ ঘিরে জটিলতা আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
