kolkata

2 years ago

Niranjan Jyoti :অভিষেকের মঞ্চে এসে ক্ষমা চেয়ে যান মন্ত্রী', 'প্রস্তাব' তৃণমূলের

Niranjan Jyoti
Niranjan Jyoti

 

কলকাতা, ৭ অক্টোবর : শনিবার কলকাতায় এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। দিল্লির কৃষি ভবনে যাঁর দফতরে গিয়ে গত মঙ্গলবার কয়েক ঘণ্টা বসে থেকেও ‘দেখা পাননি’ অভিষেকরা।

তিনি কলকাতায় পৌঁছনোর আগেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলের উদ্দেশে খোলা ‘প্রস্তাব’ দিয়েছিলেন, শাসকদল চাইলে বিজেপি পার্টি অফিসে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে দাবিসনদ তুলে দিতে পারে। পদ্মের সেই প্রস্তাব পত্রপাঠ উড়িয়ে দিয়ে তৃণমূল পাল্টা দাবি তুলল— কেন্দ্রীয় মন্ত্রী অভিষেকের ধর্নামঞ্চে এসে ক্ষমা চেয়ে যান।

রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘কেন্দ্রীয় মন্ত্রীই বরং অভিষেকের ধর্নায় আসুন। এসে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে যান। ওই মন্ত্রী অভিষেকের ধর্নামঞ্চে এসে হাতজোড় করে বলুন, সে দিন তিনি মিথ্যে কথা বলেছিলেন। সময় দিয়েও তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি। তার পর জোর করে পুলিশ দিয়ে নির্যাতন করে তিনি অন্যায় করেছিলেন এবং তাঁর দলও অন্যায় করেছিল। সেই সঙ্গে এ-ও বলে যান, ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় বাংলার সমস্ত বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে।’’

You might also like!