Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

The Kolkata Book Fair 2024 : জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে শুরু কলকাতা বইমেলা,উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা

The Kolkata International Book Fair  (File Picture)
The Kolkata International Book Fair (File Picture)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে বসতে চলছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। অন্য বছরের তুলনায় এ বারের বইমেলা এগিয়ে আনা হয়েছে। মঙ্গলবার পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ড সাংবাদিক বৈঠক করে জানায়, আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের সেন্ট্রাল পার্কে ১৪ দিন ধরে চলবে বইমেলা। বইমেলা শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। এ বারের ‘থিম কান্ট্রি’ ব্রিটেন। থাকবেন অন্যান্য দেশের প্রতিনিধিরাও।

ফেব্রুয়ারিতে রাজ্যের স্কুলগুলিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তার আগে জানুয়ারির মাঝামাঝি সময়ে বইমেলা শুরু করার ভাবনাচিন্তা ছিল গিল্ডের। মঙ্গলবার জানানো হলও তাই। তারা জানিয়েছে, জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। গত বার ৩১ জানুয়ারি থেকে বইমেলা শুরু হয়েছিল। এ বারের বইমেলায় দু’টি শনি এবং রবিবার পড়েছে। ২৩ এবং ২৬ জানুয়ারি ছুটির দিন। ওই দিনগুলিতে ভিড় বেশি হওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। এ বারের মেলা গত বারের ভিড়কে ছাপিয়ে যেতে পারে বলেও তাঁদের অনুমান। গিল্ডের দাবি, গত বার বইমেলায় ২৬ লাখ মানুষ গিয়েছিলেন। বই বিক্রি হয়েছিল প্রায় ২৫ কোটি টাকার।

কলকাতা বইমেলায় এর আগেও দু’বার ‘ফোকাল থিম কান্ট্রি’ হয়েছে ব্রিটেন। এ বারেও ওই দেশকে বেছে নেওয়া হল। এ ছাড়া বইমেলায় অংশ নেওয়ার কথা রয়েছে আমেরিকা, ফ্রান্স, ইটালি, স্পেন, তাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং জার্মানির প্রতিনিধিদের। ১২ বছর পরে আবার জার্মানি অংশ নেবে কলকাতা বইমেলায়।

You might also like!