
কলকাতা, ২১ জুন: পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হয়েছে কলকাতার রাজভবনে। রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের উপস্থিতিতে বহু মানুষ যোগাভ্যাসে অংশ নেন। স্বয়ং রাজ্যপালও সেই অনুশীলনে যোগ দেন। তার আগে এক সংক্ষিপ্ত ভাষণে তিনি যোগ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, যোগাভ্যাসের ম্যাধ্যমে শরীর মন ও আত্মার সঙ্গে যোগসূত্র স্থাপিত হয়।
বুধবার গোটা দেশজুড়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে নবম আন্তর্জাতিক যোগ দিবস। পশ্চিমবঙ্গজুড়েও পালিত হয়েছে যোগ দিবস। কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে যোগ অনুশীলনের আয়োজন করা হয়। শিলিগুড়ির ফুলবাড়িতে যোগাভ্যাস করেছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা।
