Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

kolkata

1 year ago

SSC job seekers in protest:বিক্ষোভে রণক্ষেত্র করুণাময়ী, অসুস্থ কিছু এসএসসি চাকরিপ্রার্থী

SSC job seekers in protest
SSC job seekers in protest

 

কলকাতা, ৩ মে : শুক্রবার এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে রণক্ষেত্র হয়ে ওঠে করুণাময়ী। ব্যারিকেড ভেঙে চাকরি প্রার্থীরা ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র‍্যাফ। দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। সূত্রের খবর, কয়েকজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন।

আচার্য ভবনের সামনে এদিন বিক্ষোভ দেখান ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিলের সিদ্ধান্তে চাকরিহারা প্রার্থীরা। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার দাবি নিয়ে হাজির হয়েছিলেন তাঁরা। কিন্তু ব্যারিকেড করে তাঁদের আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর আচার্য ভবনের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা।

বিক্ষোভের জেরে সেক্টর ফাইভ থেকে করুণাময়ী যাওয়ার রাস্তা কার্যত স্তব্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের দাবি, এসএসসি তাঁদের এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী। তাঁরা বলেন, ‘আইনি সহায়তার নামে রাজনীতিকরণ চাই না। যোগ্যদের তালিকা দিতে হবে। এসএসসি সমস্যা তৈরি করছে। আমরা সঠিক পথে নিযুক্ত হলেও এসএসসির জন্য আমাদের আজকে রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে।’


You might also like!