kolkata

2 years ago

Jadavpur University : ফের ঘেরাও যাদবপুরের অস্থায়ী উপাচার্য, উত্তেজনা

Temporary Vice-Chancellor of Jadavpur under siege again, tension
Temporary Vice-Chancellor of Jadavpur under siege again, tension

 

কলকাতা: প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর রেশ এখনও কাটেনি। তারই মাঝে একাধিক ছাত্র সংগঠনের বিক্ষোভে ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। সোমবার সন্ধ্যায় ঘেরাও হলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ।

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়ে পঢ়ুয়াদের একাংশের গোড়া থেকেই আপত্তি ছিল। তা উপেক্ষা করে রাজ্যাল থেকে মুখ্যমন্ত্রী সিসিটিভি-র পক্ষেই সওয়াল করে আসছেন। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মেয়ো রোডের সভাতেও দলের সাংসদ সিসিটিভি-র পক্ষেই সওয়াল করেছেন।

সূত্রের খবর, এই পরিস্থিতিতে এ দিন বিকেলের পর পড়ুয়ারা উপাচার্যকে ঘেরাও করে রীতিমত কৈফিয়ৎ চাওয়ার ঢংয়ে প্রশ্ন করেন, কার নির্দেশে সিসিটিভি বসছে। পড়ুয়াদের সঙ্গে একপ্রস্থ বচসাও হয় তাঁর। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য।


You might also like!