Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather forecast:তাপমাত্রা বেড়ে ২০.১ ডিগ্রিতে পৌঁছল কলকাতায়, শীতের পরিবর্তে গরম বাড়ছে দক্ষিণবঙ্গে

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ১ ডিসেম্বর : নামার পরিবর্তে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে এখন ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। নিখোঁজ হয়ে গিয়েছে ঠান্ডা। অনুভূত হচ্ছে গরম। দেখতে দেখতে ডিসেম্বর মাসও এসে গেল, এখনও সেভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে না দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গে শীতের আগমণ বারবার বাধা পড়ছে কোনও না কোনও কারণে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে শুক্রবারই গভীর নিম্নচাপ হবে। রবিবার বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার ফলে দেখা দিতে পারে দুর্যোগ। ডিসেম্বরের এই ঘূর্ণিঝড়ের নাম হবে মিগজাউম। মায়ানমারের দেওয়া এই নাম। আগেভাগেই তা নিয়ে সতর্ক আবহাওয়া দফতর। রবিবার থেকে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় যেহেতু তৈরিই হয়নি, তাই কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনও সুনিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর।


You might also like!