Breaking News

 

kolkata

3 years ago

Suvendu Adhikari : "স্বামীজি শিক্ষাব্যবস্থার এমন হাল দেখলে দেশছাড়া হতেন" মন্তব্য শুভেন্দুর

Suvendu Adhikari on Swami ji's Birthday
Suvendu Adhikari on Swami ji's Birthday

 

কলকাতা, ১২ জানুয়ারি  : জন্মতিথিতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে গিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে রাজ্যের শাসকদলকে বিঁধলেন বিরোধী দলনেতা।

বৃহস্পতিবার সকালে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে যান শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। স্বামীজিকে শ্রদ্ধা জানানোর পর তৃণমূলকে খোঁচা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, “স্বামীজি এই শিক্ষা দেখে বাংলা থেকে প্রস্থান করতেন। অন্য কোনও রাজ্য বা দেশে গিয়ে আশ্রয় নিতেন। এরাজ্যের শিক্ষার যা অবস্থা করেছে। গোটা শিক্ষা দফতরটাই ভিতরে।”

এদিন নাম না করে তৃণমূল নেতাদের কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, “এবার প্রথম দেখলাম স্বামীজির জন্মভিটায় আসার রাস্তায় স্বামীজির ছবি ছোট। কার্বাইডে পাকানো নেতার ছবি বড়।”

You might also like!