
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুকে ব্যথা নিয়ে বুধবার শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হল বর্ষীয়ান বাম নেতা সূর্যকান্ত মিশ্রকে। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। আলিমুদ্দিন সূত্রে খবর, আচমকা বুকে ব্যথা শুরু হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত চেক আপের জন্য কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন সিপিআইএম-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল। কিন্তু হাসপাতালে ভর্তির মতো পরিস্থিতি হয়নি তখনও। কিন্তু এবার হঠাৎ বুকে ব্যথা নিয়ে এসএসকেএম-এ ভর্তি হলেন সূর্যকান্তবাবু।
