Breaking News

 

kolkata

3 years ago

Sukant Majumder : 'গণশক্তি'-র উদ্ধৃতি দিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ সুকান্ত মজুমদারের

Sukant Majumder
Sukant Majumder

 

কলকাতা, ১২ জানুয়ারি  : সিপিআইএমএর দৈনিক মুখপত্র ‘গণশক্তি‘-র প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

‘গণশক্তি‘-র প্রথম পৃষ্ঠায় বৃহস্পতিবার প্রকাশিত খবরে লেখা হয়েছে, “ন্যূনতম দর ৩ থেকে ৬ লক্ষ টাকা। মূলত গ্রামীণ এলাকার চাকরিপ্রার্থী যুবক-যুবতীরাই টার্গেট। শুধুমাত্র হুগলী জেলায় এমন ৩২৫জন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার তুলেছেন খুব তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুম্ভল ঘোষ।

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ। নিয়োগ কাণ্ডে ধৃত পার্থ চ্যাটার্জি ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যেরও ঘনিষ্ঠ হুগলীর বলাগড়ের বাসিন্দা এই যুব তৃণমূল নেতা। বুধবার সন্ধ্যায় নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে দাঁড়িয়েই সাংবাদিকদের কাছে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন নিয়োগ কাওে ইডি'র চার্জশিটে মানিক ভট্টাচার্যের সঙ্গেই অভিযুক্ত আরেক শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল। তাঁর দাবি তিনি সিবিআই-কে এই তথ্য দিয়েছেন। প্রথমদিকে সিবিআই ঐ যুব তৃণমূল নেতাকে জেরা না করলেও বুধবার তাঁকে তলব করে দীর্ঘ জেরা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।”

এই খবর এবং গত ৩০ নভেম্বর প্রকাশিত রাজ্য যুব তৃণমূলের কার্যনির্বাহী পরিষদের নামতালিকা যুক্ত করে সুকান্তবাবু টুইটারে লিখেছেন, “দরিদ্রদের লুট করুন এবং টিএমসির যুব শাখার কমিটিতে নির্বাচিত হওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষী শিক্ষকদের ক্যারিয়ার ধ্বংস করুন। কুন্তল ঘোষের ক্ষেত্রেও একই ইঙ্গিত পাওয়া যায়। কুন্তল ভাইপোর ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি দেখবেন না।“


You might also like!