kolkata

2 years ago

Sujaykrishna's arrest: সুজয়কৃষ্ণের গ্রেফতারিতে কটাক্ষ শুভেন্দুর, চক্রান্ত দেখছেন কুণাল

Shubhendu Adhikari (File Picture)
Shubhendu Adhikari (File Picture)

 

কলকাতা, ৩১ মে : সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির পরই রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। টুইটে শাসকদল ও মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। পালটা চক্রান্তের তত্ত্ব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিষয়টি নিয়ে এক টুইটে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের একাধিক সদস্যকে নিশানা করেন তিনি। শুভেন্দুর কথায়, “হৃদয়ে পৌঁছে গিয়েছে ইডি। তদন্তকারী সংস্থার উচিত না থেমে মাথায় পৌঁছনো।” এই গ্রেফতারি প্রসঙ্গে বুধবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “কাকু হল। জেঠু হল। এবার হয়তো পিসির সময় আসছে। ভাইপোও আছে। ক্লু খোঁজা হচ্ছিল। কান টানলে মাথা আসে। কান টানাটানি শেষ। এবার হয়তো মাথা আসবে।”

তবে সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির পিছনে বড়সড় চক্রান্তের দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি টুইটে লেখেন, “বায়রন তৃণমূলে যোগ দেওয়ায় কংগ্রেস, সিপিএম, বিজেপি জোট ধাক্কা খেয়েছিল। সেই রাগে এবং নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে দিনভর নাটকের পর রাতের উপসংহার নয় তো? তিন দলের উল্লাস দেখে সেটাই তো মনে হচ্ছে।”

একই দাবি করেছেন তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারও। অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ম্যারাথন জেরার পরই সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি।

You might also like!