kolkata

2 years ago

Death of a girl: প্রার্থনা চলাকালীন হঠাৎ সংজ্ঞাহীন, দক্ষিণ কলকাতার স্কুলে আকস্মিক মৃত্যু ছাত্রীর

Sudden death of student at South Kolkata school during prayer (Symbolic Picture)
Sudden death of student at South Kolkata school during prayer (Symbolic Picture)

 

কলকাতা, ২২ জুন : দক্ষিণ কলকাতার একটি স্কুলে আকস্মিক মৃত্যু হল এক ছাত্রীর। ৪ বছরের ওই ছাত্রী স্কুলের প্রার্থনা হলে হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়ে বলে জানা গিয়েছে। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। এলগিন রোডের নামী ইংরাজি মাধ্যম স্কুলে পড়ত ওই ছাত্রী। বৃহস্পতিবারও অন্যান্য দিনের মতো সে নির্দিষ্ট সময়ে স্কুলে গিয়েছিল। সকাল ৯টা নাগাদ স্কুলে প্রার্থনা চলছিল।

হঠাৎ শোনা যায়, এক ছাত্রী প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছে। ছাত্রীটি প্রার্থনার মাঝেই সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা জানান, হাসপাতালে আসার আগেই ছাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।


You might also like!