
কলকাতা, ২৩ জুন: আসন্ন লোকসভা নির্বাচনের আগে রণকৌশল ঠিক করতে বিহারের রাজধানী পাটনায় বৈঠকে বসেছে ১৫টির বেশি বিরোধী রাজনৈতিক দল। বিরোধীদের এই বৈঠককে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মতে, এই বৈঠক পরিবারতন্ত্র, স্বজনপ্রীতি ও দুর্নীতিবাজদের মিলনমেলা।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি যৌথ কৌশল তৈরি করতে ১৫টিরও বেশি বিরোধী দল শুক্রবার বৈঠক করেছে। এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। বিরোধীদের এই বৈঠককে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন, "এই বৈঠক পরিবারতন্ত্র, স্বজনপ্রীতি ও দুর্নীতিবাজদের মিলনমেলা। এতে বিশেষ কিছু হবে না, পরের বার প্রধানমন্ত্রী মোদী ৪০০ পেরিয়ে যাবেন।"
