Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

kolkata

1 year ago

Weather Update: সপ্তাহান্তেও ঝড়-বৃষ্টি! কমলা সতর্কতা জারি, ফের কবে থেকে গরমের দাপট? জানাল হাওয়া অফিস

Weather Update
Weather Update

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টানা গরমের দাপট থেকে মুক্তি মিলেছে। গত সোমবার থেকে স্বস্তির বৃষ্টিতে ভিজছে রাজ্যের সব জেলা। শুধু বৃষ্টি নয়, রীতিমতো কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। আপাতত আগামী সপ্তাহ পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি চলবে। তারপরই ফিরতে পারে গরমের দাপট, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

পশ্চিমবঙ্গ, অসম, রাজস্থান, বিহার ও সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণাবর্ত আছে। দুটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। সেই অনুকূল পরিস্থিতির জেরে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প আসায় আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। মূলত আবহাওয়ার এই পরিস্থিতির জন্য ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখাকেই দায়ী করেছেন আবহবিদেরা।

আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বিকেলের পর থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার হতে পারে। সমস্ত জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এদিন বিকেলের পর বা রাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সঙ্গে হাওয়া বইবে। ঘন ঘন বাজ পড়তে পারে। ঝড়বৃষ্টির সময় রাস্তায় থাকতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। শনি ও রবিবার উপকূলের জেলা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। 

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,  শনিবার রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে।  বাড়বে বৃষ্টির গতি। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। শনিবার নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টি বাড়তে পারে।

আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ থেকে রবিবার পর্যন্ত উত্তরঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!