kolkata

2 years ago

Raju Jha Death Case:রাজু ঝা খুনে তদন্ত করবে রাজ্য পুলিশের সিট, সিবিআই নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ

Calcutta High Court
Calcutta High Court

 

কলকাতা, ২২ জুন : কয়লা মাফিয়া রাজু ঝা খুনে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ খারিজ করল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার হাইকোর্ট জানায়, সিবিআই নয়, রাজ্য পুলিশের সিট এই ঘটনার তদন্ত করবে।

গত ১ এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দুষ্কৃতীরা গুলিতে ঝাঁজরা করে দেয় রাজু ঝাকে। নীল গাড়িতে চেপে এসে কাজ সেরে আবার ওই গাড়িতেই চম্পট দেয় শার্প শুটাররা। সেই গাড়িতে ছিলেন আবদুল লতিফও। তাঁর নাম রয়েছে কয়লা পাচার মামলার চার্জশিটে। ফলে কয়লা পাচার ও এই খুনের মধ্যে যোগ রয়েছে বলে মনে করে আদালত। তাই রাজ্যকে দ্রুত কেস ডায়েরি-সহ যাবতীয় নথি সিবিআই এসিবি ও অ্যান্টি করাপশন ব্রাঞ্চের এসপিকে হস্তান্তর করার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সিবিআই তদন্ত করে ৪ মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেন।

রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন রাজু ঝা’র স্ত্রী। সেই অনুযায়ী বৃহস্পতিবার মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয়। এই মামলায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, হলফনামায় থাকা সমস্ত তথ্য না জেনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ, যা ত্রুটিপূর্ণ। আপাতত এই খুনের ঘটনার তদন্ত পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত সিট-ই করবে। এই মামলা সংক্রান্ত সমস্ত নথি আদালতে পেশ করার নির্দেশ ডিভিশন বেঞ্চের।


You might also like!