Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Madan Mitra:রেস্তরাঁ কাণ্ডে সোহমের পাশে দাঁড়িয়ে দেবকে কটাক্ষ মদনের

Madan Mitra,DEV,Soham
Madan Mitra,DEV,Soham

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর মারধরের ঘটনায় সমালোচনা করেছিলেন ঘাটালের সাংসদ দেব। সোহম পরে রেস্তোরাঁ মালিকের কাছে ক্ষমা চাইলেও রাজ্য রাজনীতিতে তা চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। এ বার নিজের দলের তারকা সাংসদ দেবের পাল্টা সমালোচনা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।। যদিও এদিন দলের পূর্ব মেদিনীপুরের বিধায়কের ওই কাজের সমালোচনা করেছেন অভিনেত্রী তথা বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও। তিনি জানান, সোহমের আচরণ সমর্থনযোগ্য নয়।

সোহমকে প্রশংসায় ভরিয়ে মদনের দাবি, “বাংলায় বিধায়ক ও শিল্পীদের মধ্যে আমার দেখা সবচেয়ে ভালো মানুষ সোহম। কখনও সীমা ছাড়ায় না। ওর দোষ হল, ও নিতান্তই নিরীহ যুবক। সোহমকে মারতে দেখে খারাপ লাগছে। এই সোহমকে আমি দেখিনি।” এর পরই দেবকে বিঁধে তিনি দাবি করেন, “সোহমের পাশে না দাঁড়িয়ে, ভুল করেছ, ক্ষমা চেয়ে নাও না বলে কঠিন সমালোচনা করেছেন দেব। ওটা দাদাগিরি হয়ে গেল।”

এখানেই শেষ নয়, দেবকে রাজনীতির আঙিনা থেকে দূরে থাকার পরামর্শও দেন মদন। তাঁর কথায়, “দেবকে আমি অনুরোধ করব, তুমি সিনেমায় ছিলে তো! সিনেমায় তুমি এক নম্বর। আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতিতে তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। এতে তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি।” এর পরই মদন-বান, “সোহমকে কিছু বলার দরকার হলে দল আছে, সংসদীয় দল আছে, কোর কমিটি আছে, অভিষেক আছে, মমতা আছে।”

 সোহমের সেদিনের আচরণের সমালোচনা করে দেব বলেছিলেন, ‘জনপ্রতিনিধি বলে নয়, যে কোনও মানুষের থেকেই এমন ব্যবহার কাম্য নয়। সোহম আমার ভাল বন্ধু। কিন্তু বন্ধু বলে সব কাজ যে ভালো, তা নয়। যেদিন শুনলাম, সেদিনই ফোন করে ওকে বলেছি, এটা হওয়া উচিত নয়। সোহমের ক্ষমা চাওয়া উচিত। নিয়ম কানুন মেনে চলা উচিত। জনপ্রতিনিধিদের এসব থেকে দূরে থাকা দরকার।’


You might also like!