Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Biman Banerjee: বিধানসভায় পুলিশ ডাকলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

Speaker Biman Banerjee (File Picture)
Speaker Biman Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিজেপি জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে এই ইস্যুতে বিধানসভায় পুলিশ ডাকেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিংবা কোনও বিজেপি বিধায়কের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হয়েছে কি না তা বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্পষ্ট নয়।

বুধবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বি আর আম্বেদকরের মূর্তির নিচে তৃণমূলের ধরনা কর্মসূচি চলছিল। ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিকে অমিত শাহের সভা শেষ হতেই শুভেন্দু-সহ বিজেপির অন্য বিধায়করা বিধানসভায় হাজির হন। তৃণমূলের ধরনার অদূরে গাড়ি বারান্দার নিচে পালটা ধরনা শুরু করেন তাঁরা। ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন। এদিকে তৃণমূলের কর্মসূচির ধরনার শেষে জাতীয় সঙ্গীত গাইতে বলেন মুখ্যমন্ত্রী। এদিকে জাতীয় সঙ্গীত চলাকালীন বিজেপি স্লোগান দিতে থাকে। এর পরই তৃণমূল জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে স্পিকারের কাছে লিখিতভাবে অভিযোগ জানান তাপস রায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং শোভনদেব চট্টোপাধ্যায়। তাপস রায়ের অভিযোগ, “আমাদের কর্মসূচির শেষ পর্বে জাতীয় সঙ্গীতের সময় বিজেপি তা অবমাননা করে।” সূত্রের খবর, পরবর্তী পদক্ষেপ ঠিক করতে ডিসি সেন্ট্রালকে বিধানসভায় ডেকে পাঠান স্পিকার। বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা এখনও জানা যায়নি। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিষয়টিকে আমল দিতে নারাজ। বলছেন. “ওদের যা ইচ্ছে করুক। এর আগেও ওরা আমাদের নামে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে।”

You might also like!