
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৬০ বছরে পা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র। আর এই বিশেষ দিনে মনের মানুষের ঠোঁটে ঠোঁট রেখে শোভনকে বিশেষ বার্তা দিলেন বৈশাখী। বৈশাখী সেই বিশেষ মুহুর্তের ছবি পোস্ট করেছেন নেটমাধ্যমে। ঘরোয়া অনুষ্ঠানে ছিলেন বৈশাখীর মেয়েও।
গোটা ঘর সাজানো হয়েছিল গোলাপি, নীল, সাদা বেলুন। সেই সঙ্গে ছিল ফুলও। জন্মদিনের উইশ বার্তায় লেখা,'হ্যাপি বার্থডে দুষ্টু' জন্মদিনে প্রিয় মানুষের জন্য ক্রিম রঙের একটি 'স্মাইলি কেক' এনেছিলেন বৈশাখী। তাতেও লেখা, 'হ্যাপি বার্থডে দুষ্টু'। বৈশাখীর মেয়ে মহুলকে সঙ্গে নিয়ে কেক কাটেন।
প্রতিবারের মত এদিনও শোভন-বৈশাখীর পোশাক ছিল রংমেলান্তি। জন্মদিনে প্রেয়সীর কাছ থেকে ভালবাসার সাথে অবশ্যই বাড়তি পাওনা ছিল বৈশাখীর উষ্ণ চুম্বন। তবে প্রতিদানে প্রাক্তন মেয়র ও বৈশাখীর গালে এঁকে দেন উষ্ণ চুম্বন।
প্রসঙ্গত, ২০১৮ -র নভেম্বরে বেহালার পর্ণশ্রীর নিজের বাড়ি ছেড়ে যান শোভন। গোলপার্কের ফ্ল্যাটে বৈশাখীর সঙ্গে থাকতে শুরু করেন তিনি। স্ত্রী রত্নার বিরুদ্ধে বিবাহ-বিচ্ছেদের মামলা করেছেন কলকাতার প্রাক্তন মেয়র।
