Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Rain In Bengal : ভারী বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা, সঙ্গে বজ্রপাতও

Rain in bengal (File Picture)
Rain in bengal (File Picture)

 

কলকাতা, ২ সেপ্টেম্বর  : শনিবার দুপুর হতেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপরেই ভারী বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। সঙ্গে বজ্রপাতও হয় বেশ কিছু জায়গায়।

আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে, সোমবার তৈরি হবে আরও একটি ঘূর্ণাবর্ত। তাই বৃষ্টি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই এখনও। শনিবার দুপুরের বৃষ্টিতে জলমগ্নও হয়ে গিয়েছে বেশ কিছু জায়গা। সোমবার বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অস্থান করছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে এটি। সোমবার নাগাদ তৈরি হবে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ উপকূলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং বাংলাদেশের পূর্বভাগেও রয়েছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা যেটি হিমালয়ের পাদদেশ অবস্থান করছে, সেটি শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে বলে জানা গিয়েছে।

রবিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে। মালদহ, দুই দিনাজপুরে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। রবিবার ও সোমবার বৃষ্টি আরও বাড়তে পারে।

You might also like!