kolkata

2 years ago

Weather Forecast:রোদের দাপট বৃদ্ধি পেতেই কাহিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, গরম আরও বাড়ার পূর্বাভাস

Weather
Weather

 

কলকাতা, ৩১ মে : বৃষ্টি থামতেই, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ আবারও গরমের দাপটে ঘামছে। রোদের দাপট ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত গরম বাড়বে। আগামী কিছুদিনের মধ্যে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

বৃষ্টি থামতেই গত সোমবার থেকেই আবারও গরমে ঘামছে কলকাতা। মঙ্গলবারও গরমের দাপটে নাজেহাল হতে হয়েছে, আর বুধবার সকাল থেকেই চড়া রোদের দাপট ছিল শহর ও শহরতলিতে। আবহবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।





You might also like!