
কলকাতা, ১৩ জুন : কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সৌমেন্দু অধিকারী। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মুখে নতুন মামলায় মুখে পড়ার আশঙ্কায় আগাম রক্ষাকবচ চেয়ে আদালতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি নেতা।বিজেপি নেতার দাবি, তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ১২টি এফআইআর রয়েছে। দল তাঁকে নির্বাচনে বেশ কিছু এলাকার দায়িত্ব দিয়েছে। সৌমেন্দুর আশঙ্কা, নতুন করে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে। এই অবস্থায় নতুন করে তাঁকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার আশঙ্কা থেকে তিনি কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন বলে জানা গিয়েছে।
সৌমেন্দুর দাবি, সুযোগ পেলেই তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হতে পারে। যাঁর কোনও খবরও তিনি পাবেন না। সেই কারণে রক্ষাকবচ চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি রাজাশেখর মান্থা সৌমেন্দুকে মামলায় দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে বুধবার এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
