Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Mango price: জামাইষষ্ঠীতে আকাশছোঁয়া দাম আমের

Mangoes (File Picture)
Mangoes (File Picture)

 

কলকাতা, ১২ জুন: ২০ টাকা কিলো দরের আম মিলছে ১৫০ টাকায়! জামাইষষ্ঠীতে আমের বাজারমূল্য এমনই আকাশছোঁয়া। এমনটাই জানাচ্ছেন বুধবার সকাল সকাল বিভিন্ন বাজারে আম কিনতে আসা ক্রেতারা। এই বছর আমের ফলন কম হওয়ায় চড়া দাম আমের। তাই জামাইষষ্ঠীতে জামাইদের জন্য আম কিনতে ছ্যাঁকা খেতে হচ্ছে। এমনটাই দাবি ফল বিক্রেতাদের।

জামাইষষ্ঠীর বাজার করতে এসে শাক সব্জি তো আছেই, আম কিনতেও হাত পুড়ছে বাঙালির। যার ফলে বাজার করতে এসে হতাশ মধ্যবিত্তরা। আমের দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা জানিয়েছেন, সময়মতো বৃষ্টি হয়নি ও অতিরিক্ত গরমের কারণে এই মূল্য বৃদ্ধি। ঝড়ে আমের ক্ষতি হয়েছে। বাজারে সেভাবে আমের যোগান নেই। ফলস্বরূপ জামাইষষ্ঠীর বাজারে আমের দাম আকাশছোঁয়া।

You might also like!