Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

kolkata

1 year ago

Sandeshkhali:‘সন্দেশখালির মহিলাদের শুভ হোক’,রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে শশী

Shashi Panja
Shashi Panja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সৌজন্যে একের পর এক ভাইরাল ভিডিয়ো। এক নম্বর ভিডিয়ো, দুই নম্বর ভিডিয়োর পর এবার ভাইরাল হয়েছে তিন নম্বর ভিডিয়ো।এসবের মধ্যেই এবার সাত সকালে সাংবাদিক বৈঠকে বসলেন তৃণমূল মহিলা কংগ্রেসের অন্যতম প্রধান মুখ শশী পাঁজা।শী পাঁজা জানান, জাতীয় মহিলা কমিশেনর চেয়ার পার্সন রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস।

শশী পাঁজা বলেন, 'জাতীয় মহিলা কমিশনের চেয়ার পার্সন রেখা শর্মার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে অভিযোগ জানান হবে। কারণ তিনি রাজনৈতিক সিগন্যাল পেয়েছিলেন বলে এখানে এসে বিষয়টিকে উৎসাহিত করেছিলেন। একটি কমিশনের এই পক্ষপাতিত্ব খুবই দুর্ভাগ্যজনক।' শশীর অভিযোগ, সন্দেশখালির ঘটনায় সময় রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বিভিন্ন কমিশনগুলিকে আসতে দেখা গিয়েছে। শশীর আরও দাবি, গতকালও এক মহিলা জানিয়েছেন যে, দিল্লি থেকে মহিলা কমিশন এসে জোর করে অভিযোগ লিখিয়েছে। এক্ষেত্রে শশী পাঁজার দাবি, সন্দেশখালির মহিলাদের দিয়ে নির্যাতন হয়েছে বলে জোর করে লেখান হয়েছে।

ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানান শশী পাঁজা। আর এবার তৃণমূল জাতীয় মহিলা কমিশনের চেয়ার পার্সন রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে।

 কিছুদিন আগে প্রথমে সন্দেশখালি সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। আর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই বিজেপিকে নিশানা করে ময়দানে নেমে পড়ে তৃণমূল। এরই মাঝে মিতা মাইতি নামে এক মহিলা দাবি করেন, ধর্ষণের অভিযোগ সম্পূর্ণই মিথ্যা। ওই মহিলা আরও জানান, রেখা শর্মা যেদিন এসেছিলেন, সেদিন কার কার অভিযোগ রয়েছে তা জানতে চাওয়া হয়। একটা সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়। সই করার ৪ থেকে ৫ দিন পর থানা থেকে একটি নোটিশ যায় তাঁদের কাছে। তখন তিনি জানতে পারেন যে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। যদিও সেটি সম্পূর্ণ মিথ্যা বলেই দাবি ওই মহিলার।

এদিকে এই ঘটনায় পিয়ালি দাস ওরফে মাম্পি বলে এক বিজেপি নেত্রীর নাম উঠে এসেছে। এবার সেই মাম্পিকেই ডেকে পাঠাল করল পুলিশ। তবে বৃহস্পতিবার অবশ্য বারাসাতের জেলা শাসকের দফতরে মনোনয়ন পেশ করতে আসা দলীয় প্রার্থীর সঙ্গে দেখা যায় মাম্পিকে। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকারও করেছেন এই বিজেপি নেত্রী।


You might also like!